মঙ্গলবার সিলামপুর গ্রামীন হাসপাতালে কালিয়াচক ১ নং ব্লকের ১৪ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৯ টি অঞ্চলকে নিয়ে বিশেষ চাহিদা সম্পন্নদের সনাক্ত করন ক্যাম্পের আয়োজন করা হয়। এদিন এই উপলক্ষে ওই সমস্ত অঞ্চলের কয়েক হাজার মানুষ সিলামপুর গ্রামীন হাসপাতালে এসে হাজির হন। সকাল ১১ তা থেকে এই সনাক্ত করন প্রক্রিয়াটি শুরু হয়। এবিষয়ে সিলামপুর গ্রামীন হাসপাতালের বি.এম.ও.এইচ অবাইদুল্লা চিস্তি জানান, এদিন তারা এখান থেকে ৯ টি অঞ্চলের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সনাক্ত করন করবেন। বাকি যারা থাকবেন তাদের জেলায় পাঠানো হবে বলে তিনি জানান।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/hinKNAZUZG8